শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

আজ উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। 

সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকী কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।

এমনিতে পাল্লেকেলে স্টেডিয়াম বেশ দর্শনীয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে এই একটিই স্টেডিয়াম রয়েছে। ২০০৯ সালে উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত এখানে ম্যাচ হয়। কিন্তু পাহাড়ি অঞ্চল হওয়ার কারণেই এখানে বৃষ্টির পরিমাণ বেশি। আপাতত মাঠের পাশাপাশি দলগুলোর নজরও আকাশের দিকে।

আর.এইচ/আই.কে.জে

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250